বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কটিয়াদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার বিতরণ

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৭৬ Time View
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:-
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমী বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়, ক্ষুদ্র ও প্রান্তিক ১হাজার ৮ শত কৃষকের মাঝে বিনামূল্য হাইব্রিডধান বীজ, উফশীধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২ কেজি পরিমাণে হাইব্রিড বোরো ধান ও বীজ পাবেন এক হাজার ৭০ জন কৃষক এবং পাঁচ কেজি পরিমাণে উফসি ধান বীজ, ১০ কেজি পরিমাণ এমওপি সার, ১০কেজি পরিমাণ ডিএপি সার পাবেন ৭ শত ৩০ জন কৃষক। গতকাল দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ উফশী ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্তে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমের বোরো ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্য মাঝে উপস্থিত ছিলেন আচমিতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মতিউর রহমান, কটিয়াদী পৌরসভার উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মইনুল ইসলাম, মো: লিটন মাহমুদ সহ বিভিন্ন ইউনিয়ন এর উপসহকারী কৃষি কর্মকর্তাগণ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া জানান ২০২৫- ২০২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা  কর্মসূচির আওতায় একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ১হাজার ৮ শত জন কৃষকের মধ্যে ২ কেজি পরিমাণে হাইব্রিড বোরো ধান বীজ করে পাবেন ১হাজার ৭০ জন কৃষক এবং ৫ কেজি পরিমাণে উফসি ধান বীজ ১০ কেজি পরিমাণ এমওপি ১০ কেজি পরিমাণ ডিএপি সার পাবেন ৭ শত ৩০ জন কৃষক। প্রতিটি ফসলের জন্য কৃষকদেরকে পাঁচ কেজি পরিমাণে উফশী জাতের ধান বীজ,  ২ কেজি পরিমাণে বোরো হাইব্রিড জাতের ধান বীজ, ১০ কেজি বিএনপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102