বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১১৮ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে নওগাঁর নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়েছে। বিদ্যালয়টির ফেসবুক পেজে এ সংক্রান্ত
ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে বিদ্যালয়টিতে শুধুমাত্র ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করা যাবে। এই শ্রেণিতে সরকারি নীতিমালা মোতাবেক ৫৫জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। অনলাইনে আবেদন আজ ২১ নভেম্বর সকাল ১১ টা থেকে হয়েছে। আগামী ০৫ ডিসেম্বর বৈকাল ৫ টা পর্যন্ত আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের ওয়েবসাইট: https:gsa.teletalk.com.bd
আবেদনের ফলাফল শিক্ষা মন্ত্রণালয়ের ডিজিটাল লটারীর মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে। ভর্তির তারিখ পরবর্তীতে জানানো হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,
অনলাইন আবেদনের জন্য শিক্ষার্থীর
পিতা ও মাতার আইডি কার্ডের ফটোকপি,
অনলাইন জন্মনিবন্ধন কার্ডের ফটোকপি,
পাসপোর্ট সাইজের দুই কপি ছবি ও ৫ম শ্রেণির শিক্ষার্থীর বিদ্যালয় তথ্য লাগবে।
অনলাইন ভর্তি আবেদন ফি ১০০ টাকা।
আর ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী বিদ্যালয়ের অফিস চলাকালীন অফিস সহকারীর নিকট থেকে জানা যাবে বলে ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102