বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

নীলফামারী জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খানের বিদায় সংবর্ধনা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১১২ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

নীলফামারী জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ সুপার জনাব এ.এফ.এম তারিক হোসেন খান-এর বদলিজনিত প্রস্থান উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫ খ্রি.) পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা পুলিশের সকল স্তরের কর্মকর্তারা অংশ নেন।
জানা গেছে, পুলিশ সুপার জনাব এ.এফ.এম তারিক হোসেন খান নীলফামারী জেলা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ বদলি হয়েছেন। তাঁর জেলা ত্যাগের পূর্বে নীলফামারী জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত এ বিদায় সংবর্ধনায় কর্মকর্তারা তাঁর কর্মদক্ষতা, নেতৃত্বগুণ ও মানবিক প্রশাসনিক ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিদায় সংবর্ধনা প্রদান করেন জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নীলফামারী। উপস্থিত ছিলেন
জনাব এ.বি.এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), নীলফামারী
জনাব মোঃ ফারুক আহমেদ (পি.পি.এম), অতিরিক্ত পুলিশ সুপার, নীলফামারী সার্কেল
জনাব এ.কে.এম ওহিদুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর সার্কেল
জনাব নিয়াজ মেহেদী, সহকারী পুলিশ সুপার, ডোমার সার্কেল
এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্মানিত পুলিশ সুপার তাঁর বিদায়ী বক্তব্যে নীলফামারী জেলার আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে প্রাপ্ত সহযোগিতা, জেলার মানুষ ও সহকর্মীদের আন্তরিকতা স্মরণ করেন। তিনি জেলা পুলিশের সার্বিক অগ্রগতি ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
বিদায় সংবর্ধনা শেষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102