বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

নীলফামারীর জলঢাকায় দুই ইটভাটাকে ৬০ হাজার টাকা জরিমানা

Coder Boss
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৬৩ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

নীলফামারীর জলঢাকা উপজেলায় পরিবেশ অধিদপ্তরের নিয়ম অমান্যের অভিযোগে দুই ইটভাটাকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (৩০) নভেম্বর দুপুরে জলঢাকার হক অ্যান্ড সন্স ও এমএইচ ব্রিকস নামের ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড আদায় করা হয়।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

অভিযানে ওয়াহেদুর রহমানের মালিকানাধীন হক অ্যান্ড সন্স ইটভাটাকে ৩০ হাজার এবং হাফিজুল ইসলামের মালিকানাধীন এমএইচ ব্রিকসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, “সরকারি নীতিমালা অনুযায়ী ভাটাগুলোতে কমপক্ষে ৫০ শতাংশ ফাঁপা বা কম্প্রেসড ইট উৎপাদন বাধ্যতামূলক। কিন্তু সংশ্লিষ্ট ভাটা মালিকরা নিয়ম না মানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশবান্ধব ইট উৎপাদন নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102