শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

মধ্য আমিরাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ Time View

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, ব্যুরোচীফ চট্টগ্রাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মধ্য আমিরাবাদ ৩ নং ওয়ার্ডের অফিস উদ্বোধন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর, রবিবার আমিরাবাদ নতুন কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক মাস্টার সাহেদুল আনোয়ার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম ও সৌদি আরব মদিনা আল মনোয়ারা প্রাদেশিক বিএনপির যুগ্ম আহবায়ক ও লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউনিয়ন বিএনপির প্রভাবশালী নেতা সিরাজুল ইসলাম ও আলাউদ্দীন বাচ্চু এবং মাহবুবুর রহমান,জাহেদুল ইসলাম ও মাষ্টার সেলিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবু তালেব রুবেল ও শ্রমিকদল নেতা এস এস মোঃ দেলোয়ার হোসেন, আবুল কালাম, নাজিমুদ্দিন ও ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শব্বির আহমদ। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ মাহাবুব। দোয়া মাহফিলে লোহাগাড়া উপজেলা বিএনপি ও আমিরাবাদ ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102