রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

বেগম খালেদা জিযার রোগ মুক্তি কামনায় বিএনপির প্রার্থী আনিসুল হকের দোয়া ও আলোচনা সভা

Coder Boss
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ Time View

 

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও আগামী রাষ্ট্রগঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে ঘোষিত জাতির মুক্তির সনদ ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভায় আনিসুল হক বলেন, বিএনপি ধানের শীষকে বিজয়ী করতে হবে। তিনি আরও বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা হবে, হাওরের উড়াল সেতু নির্মাণ হবে, বিএনপি ক্ষমতায় গেলে ১কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৪ সুনামগঞ্জ-১ আসনের ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, জননেতা আলহাজ্ব আনিসুল হকের দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সোমবার ( ১ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় মধ্যনগর উপজেলার মহিষখলা বাজারে দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন ১নং উত্তর বংশীকুন্ড ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন ও ১নং উত্তর বংশী কুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম এর সঞ্চালনায়। প্রধান অতিথি বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আবে হায়াত, ১ম যুগ্ন আহবায়ক কাইয়ুম মজনু, ২য় যুগ্ন আহবায়ক আবুল বাশার, ৩য় যুগ্ন আহবায়ক মো: মোশাহিদ তালুকদার, তাহিরপুর উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক এনাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102