বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কিশোরগঞ্জে ভিপি ওয়ালি উল্লাহ্ রাব্বানী ফ্যানস্ এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ Time View

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক শহীদি মসজিদে
কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ভিপি ওয়ালীউল্লাহ রাব্বানী-ফ্যানস এর আয়োজনে দলীয় চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১ ডিসেম্বর সোমবার বাদ এশা ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বরে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য,দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার জন্য এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,প্রয়াত আরাফাত রহমান কোকো সহ স্থানীয় আলেম ও উলামাদের রূহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন কিশোরগঞ্জ নূরে এলাহী জামে মসজিদের খতিব হযরত মুফতি মাওলানা মো: হাসান জামীল দাঃরাঃ।

এসময় আগত মুসুল্লীগণ সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102