শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতা: বিলীন হওয়া কাল

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯১ Time View

কলমে: শাহজাহান রবি

হলো বিদায় বলো কোথায়
মাটির তৈরি ঘর,
চিত্রা নদীর জল শুকিয়ে
এখন দেখি চর।
লাঙ্গল-জোয়াল কাঁধে নিয়ে
গরুর হালে চাষ,
ফলত যখন সোনার ফসল
মিটত চাষীর আশ।

কোথায় বলো বিদায় নিল
বিকেল বেলার ক্ষণ,
গোল্লাছুট আর দাঁড়িবান্ধায়
মেতে উঠত মন।
ঝড়ের দিনে আম কুড়ানো
বিলীন হওয়া কাল,
নুন মরিচে খেতাম বসে
আমতা আমতা ঝাল।

খালবিলে হায় ছিল কত
গুঁড়া-গারা মাছ,
মাটির ঘরে খঁড়ের ছাউনি
দেখি কি রে আজ।
মটকা-হাড়ি গরুর গাড়ি
ঠেলা-গাড়ি নাই,
আগের মতো শান্তি কি আর
মডার্ন যুগে পাই!

কেরোসিনের কূপির বাতি
নিঝুম সন্ধ্যা রাত,
দাদির কাছে ভূতের গল্প
শুনে হতাম কাত।
পাখপাখালির_কিচিরমিচির
শুনে কাটত ঘুম,
যেত শুনা মক্তবের ওই
আরবি পড়ার ধুম।

দিনের শেষে একা ভীষণ
মোবাইল পেল হাত,
দিন চলে যায় হয়না দেখা
এখন কারো সাথ।
আধুনিক আজ হলাম মোরা
স্মৃতি বাজায় বীণ,
কভু কি আর আসবে ফিরে
আগেকার ওই দিন!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102