মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

শান্তিতে থাকবো, অপরকে শান্তিতে রাখবো সামাজিক সংগঠন এর উদ্যোগে রাজধানীর বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ

Coder Boss
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ Time View

 

স্টাফ রিপোর্টার:
শীতের আনন্দ ভাগাভাগি করতে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করে শান্তিতে থাকবো, অপরকে শান্তিতে রাখবো নামে একটি সামাজিক সংগঠন।

গত ৫ ডিসেম্বর শুক্রবার রাজধানীর শাহবাগ, শংকর রোড কাওরান বাজার, ফার্মগেট, কসাইবাড়ী সহ বিভিন্ন পাড়া মহল্লায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন শান্তিতে থাকবো, অপরকে শান্তিতে রাখবো এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক, আবৃত্তি শিল্পী ইসমাঈল হোসাইন সিরাজি। সংগঠনের সদস্য সচিব, অ্যাডভোকেট জাহিদুর রহমান আইনজীবী ঢাকা জর্জ কোর্ট। আরো উপস্থিত ছিলেন শান্তিতে থাকবো, অপরকে শান্তিতে রাখবো এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট জিয়াউর রহমান ও সংগঠনের সদস্য বৃন্দ। এ সময় প্রতিষ্ঠাতা আহ্বায়ক আবৃত্তি শিল্পী ইসমাঈল হোসাইন সিরাজি বলেন, আমার প্রতিবেশী দরিদ্র শীতার্ত মানুষ কষ্ট করবে, আর আমরা আরামে থাকবো তা হতে পারে না। মানুষের প্রতি মানুষের ভালোবাসার সম্প্রীতি গড়ে উঠুক সমাজের সকল মানুষের প্রতি। সংগঠনের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে গাজীপুর থেকে আসা দুই জন যুগল সদস্য কে ধন্যবাদ জানান। সমাজের সকল শ্রেণী পেশার মানুষ কে সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আহ্বান জানাই, যেন শান্তিতে থাকবো, অপরকে শান্তিতে রাখবো এই সামাজিক সংগঠনে যেন সবাই যুক্ত হয় এবং দেশ কে এগিয়ে নিয়ে যায়।

আরোও বক্তব্য রাখেন, শান্তিতে থাকবো অপরকে শান্তিতে রাখবো এর সদস্য সচিব অ্যাডভোকেট জাহিদুর রহমান। উনি ইসলাম ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের একটি আয়াতের মাধ্যমে উনার বক্তব্য শুরু করেন। যার অর্থ এমন আপনি যদি মানুষের প্রতি দয়া করেন, তাহলে আল্লাহ্ আপনার প্রতি দয়াশীল হবেন। অতএব, আমাদের সবাই কে অসহায় দরিদ্র মানুষের প্রতি দয়া করতে হবে। সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে।
এ ছাড়াও আরো অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।
শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে উপরোক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102