রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস উদযাপিত: শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা পেলেন সুমাইয়া সুমি

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ Time View

 

ইমরান আহমদ, গোয়াইনঘাট প্রতিনিধি:

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই-ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।
র‍্যালি পরবর্তী উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা তথ্য আপা সাফিয়া আক্তারের সভাপতিত্বে ও গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।
অদম্য নারী সম্মাননা প্রদান অনুষ্ঠানে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে সম্মাননা প্রাপ্ত অদম্য নারী মোছাঃ সুমাইয়া মাহমুদ সুমি সমাজ উন্নয়নে তার সংগ্রাম ও সাফল্যের গল্প শোনান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, গোয়াইনঘাট থানার নবাগত ওসি মো. মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইফতেখায়ের হোসেন ভূইয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে গোয়াইনঘাট উপজেলা পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মোছাঃ সুমাইয়া মাহমুদ সুমিকে সম্মাননা স্মারক, শাল, বিভিন্ন উপহার সামগ্রী ও সনদ তুলে দেন অতিথি বৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102