রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ Time View

 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ পালিত হয়েছে। “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই-ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনাসভা ও “অদম্য নারী”দের সংবর্ধনা প্রদান করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ এর সভাপতিত্বে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালী ও উপজেলা মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক মো. উনু মিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মহসীন উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক রিয়াজ রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাশ্বাদুল হক চৌধুরী রাসেল, অদম্য নারীদের মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী উপজেলার কুবাজপুর গ্রামের মিয়াধন আলীর মেয়ে ছাদেকা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় উপজেলার শ্রীরামসি চন্ডিহেদায়েতপুর গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী সাফিয়া বেগম ও সাদিয়া বেগম প্রমূখ।
এতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাহাব উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মঞ্জরুল আলম, উপজেলা সহকারী আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আবুল আজাদ পাবেল, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, সাংবাদিক হুমায়ুন কবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও মহিলা অধিদপ্তরের প্রশিক্ষণার্থী নারীরা অংশ গ্রহণ করেন। সভায় সংবর্ধিত অদম্য নারীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102