বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

নীলফামারিতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী


দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) নীলফামারীর আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ শ্লোগানে মঙ্গলবার ৯ডিসেম্বর
‎সকালে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা।‎ পরে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।‎অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।‎এতে স্বাগত বক্তব্য দেন দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরের উপ-সহকারী পরিচালক জয়ন্ত সাহা।‎

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, দুপ্রক সভাপতি প্রফেসর ওবায়দুল আনোয়ার, সনাক সভাপতি আকতারুল আলম, শিক্ষার্থী সাখাওয়াত হোসেন ও টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর আসাদুজ্জামান বক্তব্য দেন সভায়।‎সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, দুর্নীতিবাজদের প্রকাশ্যে ঘুষখোর বলতে হবে। দুর্নীতি বিরোধী সামাজিক ভাবে আন্দোলন জোরদার করা এবং দুর্নীতিকে ঘৃণা করার আহ্বানের মাধ্যমেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।‎বলেন, শুধু একদিন নয় বরং সবসময় দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার ও সচেতন থাকতে হবে। নতুন বাংলাদেশের অঙ্গীকার হবে দুর্নীতিমুক্ত দেশ গড়া।সরকারী বেসরকারী বিভিন্ন দফতর, শিক্ষক শিক্ষার্থী ছাড়াও এনজিও প্রতিনিধিগণ দিবসের কর্মসুচিতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102