বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজে ‘Antimicrobial Resistance Awareness–2025’ শীর্ষক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ Time View

 

রাজ্জাকুন্নাহার সুমী, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের করিমগঞ্জে অবস্থিত প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজে গত ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হলো “Antimicrobial Resistance Awareness–2025” শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনার। বৈশ্বিক পরিসরে দ্রুত বিস্তার লাভ করা অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্টেন্সর ঝুঁকি, চ্যালেঞ্জ ও প্রতিরোধ কৌশল নিয়ে আয়োজিত এই সেমিনারের লক্ষ্য ছিল চিকিৎসক, ইন্টার্ন ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মো: চাঁন মাহমুদ,

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডা. আ.ন.ম নওশাদ খান,

বিশেষ অতিথি হিসেবে ছিলেন
অত্র মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাইয়্যেদুর রহমান এবং কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ. এস. এম. শহীদুল্লাহ।

অনুষ্ঠানের “গেস্ট অফ অনার” হিসেবে আমন্ত্রিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা: নাজিয়া হক।
অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক (Crest) প্রদান করা হয়।

Panel of Expert হিসেবে ছিলেন অত্র মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডা. শামিমা সুলতানা এবং মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ফাইজুন নাহার।

সেমিনারের স্পিকার হিসেবে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. তাসলিমা ইয়াসমিন আ্যন্টিমাইক্রোবিয়াল রেসিস্টেন্স সম্পর্কে সার্বিক আলোচনা এবং এটি প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।

সেমিনারে বক্তারা বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্টেন্স একটি বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি। অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার, নিজে নিজে ওষুধ সেবন, সঠিক ডোজ বা সময়মতো ওষুধ গ্রহণ না করা—এসব কারণ ভবিষ্যৎ চিকিৎসা ব্যবস্থাকে চরম ঝুঁকিতে ফেলতে পারে। রেসিস্টেন্স রোধে অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ও সঠিক ব্যবহার , কালচার-সেন্সিটিভ রিপোর্ট অনুসরণ, ইনফেকশন কন্ট্রোল, এবং অ্যান্টিমাইক্রোবিয়াল স্টিওয়ার্ডশিপ এর গুরুত্ব তুলে ধরেন বিশেষজ্ঞরা।

 

অনুষ্ঠানে উপস্থাপনা করেন অত্র মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সিনিয়র প্রভাষক ডা. ইমতিয়াজ আহমেদ তাজ।
তিনি বিজয়ের মাস ডিসেম্বরের প্রেক্ষাপটে শহীদদের স্মরণ করে অনুষ্ঠানের সূচনা করেন এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্টেন্স মোকাবিলার গুরুত্ব তুলে ধরেন।

দিনব্যাপী এই সেমিনারে গুরুত্বপূর্ণ আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং রেসিস্টেন্স প্রতিরোধে ব্যবহারিক দিকগুলো উপস্থাপন করা হয়। উপস্থিত শিক্ষক, ডাক্তার ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102