বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবিতাঃ নারী চায় আশ্রয়!

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ Time View

ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

দেবাশ্রিত দেয়াসিনি এক যৌবন দীপ্ত নারী
ইচ্ছে করলে কি ভোগবিলাসে দেহ যষ্টি বিলাতে পারি?
তুমি ‘নর’, কি বুঝ রমণীর অভিলাষ
লাভার তাড়নায় পুরুষ উদগীরণে নিরত নির্গমনে শেষ!

সত্য, প্রেম অনুরাগ আকর্ষণে ‘জানানা’ লালসায় জ্বলে
রমনী সবকিছু চায় শুধু কৌমার্য নয়, কুঞ্জ চায় ছলে বা কলে,
স্হায়ী ছায়াশীতল বক্ষপুট তার কুঞ্জকানন
জীবন ভর ‘অঙ্গনা’ চায় নির্মল চিত্ত সঙ্গীর আবাসন !

পারবে হতে শুদ্ধ আত্মার প্রেমিক, নয় ছিনালি বহুগামী?
আমৃত্যু বাহুডোরে প্রণয় সিক্ত হয়ে থাকতে চাই আমি,
প্রতীক্ষিত আমি নারী কৃতাঞ্জলিপুটে যদি মেলে সেজন
চাই এমন ‘নর’, সে এক উপদেবতা, কৃষ্ণ নয়, হোক ‘দেব দাসের’ আগমন!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102