বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

পার্শবর্তী দেশের উস্কানীতে আওয়ামীলীগের দালালরা নির্বাচন পন্ড করা চেষ্টা চালাচ্ছে- খায়রুল কবির খোকন

Coder Boss
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ Time View

 

সানজিদা রুমা, নরসিংদী

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামীলীগের হাতে অনেক অবৈধ অস্ত্র ও টাকা রয়েছে। অবৈধভাবে লাইসন্সে দেয়া সে সকল অস্ত্রও এখানো পর্যন্ত উদ্ধার হয়নি। সেই সাথে পার্শবর্তী দেশ থেকে অস্ত্র আমদানী করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরীর মাধ্যমে বাংলাদেশর আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। এই দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে। দ্রুত সময়ের মধ্যে হাদীর উপর হামলাকারীদের খুজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আগামী নির্বাচনের শান্তিপূর্ন পরিবেশ নিশ্চিতের জন্যও সরকারের দৃষ্টি আকর্ষন করেন তিনি।
তিনি শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় জেলা বিএনপির আয়োজিত প্রতিবাদ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি হারুণ অর-রশিদ, আকবর হোসেন, রবিউল ইসলাম রবি, বিজি রশিদ নওশের, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট উম্মে সালমা মায়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102