বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

শহীদ বুদ্ধিজীবী দিবসে নওগাঁর সাপাহারে আলোক প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন

Coder Boss
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ Time View

 

আব্দুর রহিম, সাপাহার (নওগাঁ) থেকে:

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নওগাঁর সাপাহার
উপজেলায় আলোক প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সাপাহার সদরের জিরো পয়েন্ট মুক্ত মঞ্চ শহীদ মিনারে হাতে হাতে মোমবাতি জ্বালিয়ে শহীদ বুদ্ধিজীবীদের
প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন অংশগ্রহণকারীরা।

কর্মসূচিতে নেতৃত্ব দেন
উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ।
এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
সাপাহার থানা
অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান রাসেল, উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) সভাপতি আলহাজ রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মোমবাতির নরম আলোয় শ্রদ্ধাভরে স্মরণ করা হয় ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ হওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের যাঁদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা ও জাতি-গঠনের ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে। কর্মসূচিতে অংশ নেওয়া সবাই শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ ধারণ করে মানবিক, ন্যায়ভিত্তিক ও প্রগতিশীল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102