শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

চট্টগ্রামে মহান বিজয় দিবস উপলক্ষে তিনদিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৭ Time View

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, ব্যুরোচীফ চট্টগ্রাম

প্রতি বছরের ন্যায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে জেলা প্রশাসন, চট্টগ্রাম-এর উদ্যোগে নগরীর প্রাণকেন্দ্র সিআরবি’তে তিন দিনব্যাপী বিজয় মেলা–২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ ১৬ ডিসেম্বর২৫ বেলা ১২টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন।

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জনাব হুমায়ুন কবির এবং চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন।

বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। ​বাঙালি জাতির গৌরবোজ্জ্বল বিজয়ের এই মাসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাজানো এই বিজয়
মেলায় ৩২টি স্টলে থাকছে নান্দনিক চারু ও কারুশিল্প, চট্টগ্রামের স্থানীয়ভাবে উৎপাদিত রকমারি শিল্প পণ্য এবং ঐতিহ্যবাহী কুটির শিল্পের সমাহার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102