বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবিতাঃ সত্যের জয়

Coder Boss
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৭ Time View

জন্নাতুল ফেরদৌস রিফা

সৃষ্টিকর্তা আল্লাহকে করব আমি ভয়
মিথ্যাকে বর্জন করে সত্যকে করব জয়।
সত্যমিথ্যার যুদ্ধে আমি ন্যায়ের পক্ষে লড়ব
সত্যের জন্য রক্ত দিয়ে সত্যটা গড়ব।

ন্যায় অন্যায়ের লড়াইয়ে ন্যায়কে গড়ব
অন্যায় অবিচার এলে নিজ হাতে টুটাব।
যে জাতি অন্যায়কে নিরবে সহ্য করে
কর্তব্যের সঙ্গে তারা ঘাতকতা করে।

সত্যের দুনিয়াতে মিথ্যা বলা মহাপাপ
মিথ্যার স্রোতে জাতিরা দিবেন না ঝাঁপ।
সততার পরিচয় কেবল সুন্দর আর্দশ
অসত্যের পথে কেউ দিবেন না পরামর্শ।

ধরণীর মাঝে আছেন যত মনীষী গুণীজন
দিয়ে গেছেন সত্যবাণী আমাদের প্রয়োজন।
সত্য কথা মানুষকে করে চির আলোকিত
সকল সময় সমাজকে মিথ্যা করে ঘৃণিত ।

সততা দেখা পেলে এগিয়ে সেইখানে যাব
সকল সময় সততার কাসিদা সর্বত্র গাবো।
সত্য তথ্য সত্যকথা বলতে পাবো না ভয়
হকবাতিলের মাঝে চিরদিন সত্যের হউক জয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102