বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কটিয়াদীতে গভীর শ্রদ্ধা ও নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

Coder Boss
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ Time View

 

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে গভীর শ্রদ্ধা ও নানা আয়োজনের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ই ডিসেম্বর মঙ্গলবার সকালে কটিয়াদী মডেল থানা প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। সূর্য উদয়েরর সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ উপলক্ষে কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাতটায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার (ওসি) মোঃ মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সৈয়দ মোহাম্মদ শাহরিয়ার অনিক, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান কাঞ্চন, কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ কটিয়াদী উপজেলা শাখার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসরাইল, কটিয়াদী উপজেলার সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, কটিয়াদী সরকারি কলেজ, কটিয়াদী কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি এবং উপজেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ দোয়া করা হয়।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের পর সকাল সাড়ে আটটায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করা হয়। বর্ণাঢ্য কুচকাওয়াজে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী, পুলিশ, আনসার -ভিডিপি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ। অভিবাদন গ্রহণ করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ ও কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে বিজয় মেলা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সকাল ১১ টায় একই মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্বর্ধনা দেয়া হয়। রাত্রে প্রতিটি সরকারি অফিসে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও ব্যক্তিগত প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102