মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

সিংগাইরে ইমাম- মোয়াজ্জেমদের মাঝে সাত্তার খানের শীতবস্ত্র বিতরণ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ Time View

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে ইমাম, মোয়াজ্জেম ও আলেম ওলামাদের মাঝে দুই হাজার কম্বল বিতরণ করেছেন, সাত্তার গ্রুপ অফ ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব এম.এ সাত্তার খান।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে পৌর সদরের কাংশা ছহিরউদ্দিন মাদ্রাসা ও এতিমখানা থেকে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, মাওলানা দ্বীন মোহাম্মদ (পীর সাহেব জায়গীর)। এ সময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল ওয়াহহাব, মুফতি আব্দুল্লাহ ফারুকী, মাওলানা মুফতি মো.ফজলুল করিম, মাওলানা হারুন অর রশিদ, হাফেজ মাওলানা আব্দুল করিম, ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, কাংশা ছহিরউদ্দিন মাদ্রাসা ও এতিমখানার সভাপতি আব্দুল আউয়াল নোমান, মুফতি মাসউদুর রহমান আইয়ূবী, মুফতি আব্দুল্লাহ ফারুকী,হাফেজ মাওলানা আব্দুল করিম প্রমুখ।
মাদ্রাসার সভাপতি আব্দুল আউয়াল নোমান জানান, বিশিষ্ট শিল্পপতি ও সিংগাইরের কৃতি সন্তান এম.এ সাত্তার খান প্রতি বছরের ন্যায় এবারও শীতের শুরুতে ২ হাজার কম্বল পাঠিয়েছেন। যা উপজেলার ৭শ ‘৫০ টি মসজিদের ইমাম,মোয়াজ্জেম ও আলেম ওলামাদের মধ্যে বিতরণ করা হয়েছে।
এ প্রসঙ্গে এম এ সাত্তার খান বলেন,সৎভাবে ব্যবসা পরিচালনা করে যে টাকা উপার্জন করি তাতে গরীব, অসহায়, দুস্থসহ আমার জেলার মসজিদ – মাদরাসার হক রয়েছে বলে মনে করি। আর এ জন্যই সামর্থ অনুযায়ী তাদের পাশে থাকার চেষ্টা করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102