শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

লোহাগাড়া রশিদের পাড়া সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে ডে- নাইট শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ Time View

 

চট্টগ্রাম প্রতিনিধি:

লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের রশিদের পাড়া সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে ডে- নাইট শর্টপিচ টুর্ণামেন্ট উদ্বোধন হয়েছে।

১৯ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪ টায় লোহাগাড়া রশিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শাহ মোহাম্মদ পাড়া বনাম ভাই ভাই ক্রিকেট একাদশ টিম উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন লোহাগাড়া রশিদের পাড়ার কৃতি সন্তান মঈনুদ্দিন মানিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক ও আব্বাস টাওয়ারের সত্ত্বাধিকারী মোহাম্মদ আব্বাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ফাহাদ চৌধুরী, বিশিষ্ট ফুটবলার ও ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান ও ব্যবসায়ী আমির হোসেন।

লোহাগাড়া উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও খেলার প্রধান উদ্দ্যেক্তা তাইফুল ইসলাম সহ সাকিবুল হাছান, মোহাম্মদ জিসান, আব্দুল্লাহ বিন হোসাইন ও আব্দুল্লাহ বিন মুহিদ এর সার্বিক তত্বাবধানে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। লোহাগাড়া ইয়ুং সোসাইটির পৃষ্ঠপোষকতায় মরহুম মহি উদ্দিন চৌধুরী বাবর এর অনুপ্রেরণায় খেলাটি পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন খেলা আয়োজক কমিটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102