মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

কবিতাঃ শ্রাবণ মানে না বারণ

Coder Boss
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ Time View

কলমেঃ পূর্ণিমা রানী দেবনাথ

তোমার আমার এ প্রেম ফুটেছিল
বসন্তের দখিণ রঙেন হাওয়ায়।
দুলেছিল অনুরাগের দোলায় মাধবী মায়ায়
কিংশুকের বিকশিত পাপড়ির রক্তিম আভায।

ঝরে গেল সেই প্রাণহীন প্রেমস্পন্দন
তখন ঘনঘোর শ্রাবণ,
মানে না মন, নয়নে তুফান
আমি একা পথে অঝোর বরিষণ।

দাঁড়িয়েছিলাম একা ভিজে ভিজে গায়ে
মন মহুয়া তলে নযন জলে,
তুমি বলেছিলে ডেকে যাচ্ছ ভিজে
সবকিছু ভুলে এসো মোর ছায়া তলে।

ছিড়ে গেছে বাঁধন ভেঙে গেছে মন
বিরহ দহনে যতোবার পুড়েছে পরাণ,
ততোবার কি কারণ
অনুভূতির দুয়ারে দলেছো চরণ।
অকারণে নয়নে তুলেছো রোদন
আমি সেই শ্রাবণ।
বরিষণে ভেসে যাবে ভুবন
তবুও মানে না কোন বারণ।

তবো আকাশে ওড়ে ধূসর ধূলো
অভিমানে জমে না ঘন মেঘ,
মেঘের নয়নে ঝরে না শ্রাবণ বিরহ কাতর
ওড়ে না বিহঙ্গ ভাসে না শুভ্র শরৎ।

আমার পথ ভিন্ন ধরণ শ্রাবণ বরণ
একালা পথে চলে চরণ।
মেঘের বিরহ কাঁদন ভিজি সারাক্ষণ
মন বাতায়নে দেখি তারে নয়ন মানে না শাসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102