রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

জগন্নাথপুরে দুই গ্রামের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

Coder Boss
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ Time View

 

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরণ ও স্বজনশ্রী গ্রামবাসীর মধ্যে। ২০ ডিসেম্বর শনিবার সকাল ৮ থেকে ৯ টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানান, রাণীগঞ্জ থেকে স্বজনশ্রী ও বাউধরণ হয়ে একটি গ্রামীণ পাকা রাস্তা গোপরাপুর বাজার পর্যন্ত চলে গেছে। এ রাস্তায় চলাচলকারী ইজিবাইকসহ ছোট গাড়ির যাত্রী উঠানামা নিয়ে স্বজনশ্রী ও বাউধরণ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই গ্রামের উত্তেজিত জনতা রণসাজে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে আবুল হাশেম, হবিব খান, সুজন মিয়া, আবু বকর, মুন্না মিয়া, জিলু মিয়া, আইত্য মিয়া, তামিম আহমদ, মুর্শিদ মিয়া, মধু মিয়া, দোহা মিয়া, মুরছালিন মিয়া, জাহিদুল ইসলাম, আজিজুর রহমান, ফুলসাদ মিয়া, জমির উদ্দিন, ফাহিম মিয়া, হাবিবুর রহমান, সেজু মিয়া, রুমান মিয়া, তানভীর মিয়া, রাকিব আলী, ফুজায়েল মিয়া, লিটন মিয়া, আফছর উদ্দিনসহ উভয় পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিলেট ওসমানী মেডিকেল কলেজ, সিলেট রাগিব রাবেয়া হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডা. বদরুদ্দোজা জানান, আমাদের এখানে সংঘর্ষে ৩০ জন আহত রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এছাড়া বাকি ২০ জন আহত রোগীদের সিলেট রাগিব রাবেয়া হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলে আহত রোগীদের স্বজনেরা জানান।
সংঘর্ষের খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশদল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুলসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উভয় পক্ষকে শান্ত থাকার আহবান জানান। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, সংঘর্ষে আহত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102