রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধর্মপাশায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ Time View

 

মোঃ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় জানানো হয়, ব্র্যাকের উদ্যোগে সুনামগঞ্জ জেলার সকল উপজেলায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট বিভিন্ন সংবেদনশীল রোগ, যেমন— ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে এসব রোগ প্রতিরোধে কাজ করার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।

সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ আফজালুল আলম, তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্যের ওপর। তাই সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে কার্যকর উদ্যোগ গ্রহণ করা সময়ের দাবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা আওলাদ হোসেন, এবং ব্র্যাকের সিসিএইচ-বিএইচপি অফিসার দিপ্র রায়। তারা জলবায়ু সংবেদনশীল রোগ শনাক্তকরণ, চিকিৎসা ও প্রতিরোধে মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকা তুলে ধরেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সেলবরষ ইউনিয়নের মেম্বার ইদ্রিস আলী, ও সাখায়াত হোসেন, সিএইচডব্লিউ মোঃ রফিকুল ইসলাম টিটুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভা শেষে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102