বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

নিয়ামতপুরে গমের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ২

Coder Boss
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে গমের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষর ঘটনায় সোহবুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।গুরুত্বর আহত হয়ে সোহবুলের স্ত্রী পারুল আক্তার (৪৮) ও ছেলে তৌফিক (২৫) রাজশাহী মেডিকেলে ভর্তি রয়েছে । রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের মুন্দিখৈর গ্রামে এ ঘটনা ঘটে।
সোহবুল ইসলাম ওই এলাকার মৃত মোজাফফর হোসেনের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই এলাকার সালামের দুটি ছাগল সোহবুলের লাগানো গমের চারা নষ্ট করে ফেলে। সোহবুল ছাগল দুটিকে খোঁয়াড়ে দিলে সালামসহ কয়েকজন সোহবুলের বাড়িতে এসে হুমকি প্রদান করে চলিয়া যায়। বিষয়টি নিয়ে সোহবুল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
গতকাল থানা থেকে তদন্তকারী কর্মকর্তা সেখানে উপস্থিত হয়ে উভয়পক্ষকে শান্ত থাকার এবং বিষয়টি থানায় বসে মীমাংসা করার কথা জানান।
পুলিশ চলে আসার ১ ঘন্টা পর গতকাল সন্ধ্যায় মূল আসামি সালামসহ অন্যান্যরা হাঁসুয়া, চাকু, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে সোহবুলের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাঁকে রক্ষা করতে স্ত্রী ও সন্তান এগিয়ে এলে তাঁদেরকেও গুরুত্বর আহত হন। স্থানীয়রা গ্রামবাসী আহত অবস্থায় পার্শ্ববর্তী উপজেলা নাচোল মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহবুল কে মৃত্যু ঘোষণা করেন এবং স্ত্রী ও সন্তানকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেলে রেফার করেন।
ঘটনার পর পুলিশ রাতভর অভিযান পরিচালনা করে মূল আসামি সালাম ও তাঁর ছেলে রিপনকে গ্রেপ্তার করে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। দু’জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাঁকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102