বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

দ্বিবার্ষিক নির্বাচনে রাণীশংকৈল প্রেস ক্লাব- ১ এর নতুন কমিটি ঘোষণা

Coder Boss
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ Time View

 

হাসিনুজ্জামান মিন্টু, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাব–০১ এর দ্বিবার্ষিক নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনের মাধ্যমে সংগঠনের নেতৃত্বে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। আব্দুল মজিদ চেয়ারম্যান মার্কেটে আয়োজিত এ নির্বাচনে অংশগ্রহণকারী সদস্যদের ভোটে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।

নির্বাচনে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডা. নবাব আলী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন খায়রুল ইসলাম।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অতুল বসাক ও মাসুদ চৌধুরী।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন হাসিনুজ্জামান মিন্টু এবং রব্বানী পারভেজ।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাখাওয়াত হোসেন লিটন।
এছাড়া প্রচার সম্পাদক পদে মাহবুব আলম তাহের হোসেন এবং দপ্তর সম্পাদক হিসেবে আব্দুল অজিত নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী ও সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মুক্তারুল ইসলাম মুক্তার, মানিক, মোহাম্মদ নয়ন, হাসানুর রহমান, আল মামুন, মিজানুর রহমান,এন্তাজুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকরা।

জানা গেছে, গত ২১ নভেম্বর ২০২৪ তারিখে একটি সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির মাধ্যমে প্রেস ক্লাব–০১ এর কার্যক্রম শুরু হয়। সে কমিটিতে আহ্বায়ক ছিলেন খায়রুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন হাসিনুজ্জামান মিন্টু। নির্ধারিত সময় শেষে গঠনতন্ত্র অনুযায়ী স্বচ্ছ ভোটের মাধ্যমে বর্তমান পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটি ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত ঠাকুরগাঁও–৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাহিদুর রহমান জাহিদ, গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মামুনুর রশিদ মামুন, পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান আলী, সাবেক পৌর মেয়র মুখলেসুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদুর নবী পান্না, জিয়া পরিষদের পৌর সভাপতি শরীফ উদ্দিন মাস্টার, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রসুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মুক্তারুল ইসলাম মুক্তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102