
মো. রাকিব বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:
২০২৫-২৬ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত কম্বল সিংগাইর উপজেলা প্রশাসনের মাধ্যমে ভাসমান দু:স্থ, অসহায় শীতার্ত ব্যক্তিদের মাঝে এ কম্বল বিতরণ করেছেন, উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার। বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৭ টার দিকে সিংগাইর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় ১০০ জন ব্যক্তির মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুল বাশার চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহাদী হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারি।
উপজেলা নির্বাহী অফিসার খারুন্নাহার জানান, ভাসমান দু:স্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ শুরু করেছি। এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।