বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবিতাঃ মা-মেয়ে !

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

বলো না মা, কবে আমি হবো তোমার মত
সংসারের কাজ কাম করবো একা যতো?
তোমার মত করবো শাসন আমার ছেলে-মেয়ে
পিচ্চি গুলো করাবো স্নান, পুকুর ঘাটে গিয়ে?
করবো শাসন বলে বলে, আসুক তোদের বাপ
আজকে যেন না করেন কোনকিছু মাপ !

কবে আমি পরবো মাগো তোমার মত শাড়ী
কবে আমি যাবো মাগো এমনি শ্বশুর বাড়ী?
স্বামীর সাথে ছুটব আমি আমার বাপের বাড়ী
পায়ে হেটে যাব দু’জন নাইবা থাকুক গাড়ী !
ছুটে এসে পাখা হাতে করবা বাতাস তারে
জামাই বানায় সেই ছেলেরে মেয়ে দিছো যারে!
ডাব কাটা আর বাঙ্গি তরমুজ জামাই আদর ধুম
আম কাঠাল আর পিঠা বানাতে নাই শ্বাশুড়ি র ঘুম!

বলো না মা —
তোমার মত কবে আমি হবো মেয়ের মা
মেয়েটাকে দেবো বিয়ে ঐ-যে সুদুর গাঁ !
জামাইষষ্ঠী এলে দেবো জামাই নিমন্ত্রণ
পাড়া পড়শী আছে যারা করবো আমন্ত্রণ!

জামাইয়ের মা ত্যাড়াব্যাড়া বলে যদি, গলা চেঁচিয়ে
তোমার মত ছাড়বো না মা, করবো ঝগড়া, আঁচল পেঁচিয়ে!
বলো না মা, আসবে সেদিন আর কতদিন পর?
মা বলছেন —
আসবে তো বাবা! অপেক্ষা তো কর,
আর-ও ত্রিশটা বছর!
আসবে সেদিন তোর মেয়ের, সুন্দর একটা বর !

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102