রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধর্মপাশায় দুঃস্থ অসহায় মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ

Coder Boss
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ Time View

মোঃ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

পৌষের কনকনে শীত আর ঘনকুয়াশায় জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। রাত নামলেই শীতের তীব্রতা বাড়ে, এতে হাওরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের জীবন দুর্বিষহ হয়ে উঠে।

সমাজের এসব অবহেলিত লোকজনদের কথা ভেবে সুনামগঞ্জের ধর্মপাশায় প্রচণ্ড শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলা সদর, সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নে ঘুরে ঘুরে দুঃস্থ অসহায় মানুষদের পাশাপাশি উপজেলার বিভিন্ন মাদরাসার আবাসিক শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়।

এসময় উপস্থিত ছিলেন, ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি সেলিম আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহায়ক রতন সরকার প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তার এ ধরনের উদ্যোগ কেবল অসহায় মানুষের মৌলিক চাহিদা পূরণ করে না, বরং সামাজিক দায়িত্ববোধ এবং মানবিক মূল্যবোধকে দৃঢ় করার একটি শক্তিশালী বার্তা দেয় বলে মনে করেন এলাকার সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102