বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন

সুনামগঞ্জ-৩ আসনে সৈয়দ তালহা আলমের মনোনয়ন পত্র দাখিল

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ Time View

 

আলী আছগর ইমন, জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আমার বাংলাদেশ (এবি) পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সৈয়দ তালহা আলম উপস্থিত সাংবাদিকদের বলেন “সুনামগঞ্জ-৩ আসনকে নিয়ে আমার স্বপ্ন রয়েছে। আমি নির্বাচিত হলে দুই উপজেলার শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসাসেবায় কাজ করবো ইনশাআল্লাহ।

মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন-জগন্নাথপুর উপজেলা আহবায়ক মোঃ আলী আছগর ইমন সৈয়দ দিদার আলম, ইমন, মাও. উজায়েরুল হক, বাবুল দাস, হাফেজ শামসুল ইসলাম, রামিনা বেগম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102