শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ডায়মন্ড প্রবাসী গ্রুপ

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ Time View

 

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

ডায়মন্ড প্রবাসী গ্রুপের সম্মানিত প্রধান উপদেষ্টা খন্দকার এম এ হেলাল সিআইপি এক শোক বার্তায় বলেছেন- আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন দেশপ্রেমিক ও আপোষহীন গণমানুষের নেত্রী ছিলেন,, তিনি দেশ ও জাতির কল্যাণে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর দেশপ্রেম, সাহস, উদারতা, আত্বত্যাগ ও মানুষের ভালবাসার আমাদের জন্য অনুকরণীয় ও অবিস্মরণীয়। সত্যিকার অর্থে মানুষের ভালবাসার কারণে এত নির্যাতিত হওয়ার পরও দেশ ছেড়ে যায়নি তিনি।

আজকের দিনে আমরা তাঁকে হারিয়ে দেশ ও জাতি একজন নিবদিতপ্রাণ, গণতন্রের মানসকণ্যা, দেশপ্রেমিক ও কিংবদন্তি মহানায়ক কে হারালাম।

উল্লেখ্য,আজ ৩০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

ডায়মন্ড প্রবাসী গ্রুপ লিমিটেড এর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি এবং মহান আল্লাহ দরবারে আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি।

সেসাথে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যার যার ধর্ম অনুযায়ী প্রার্থনা করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা খন্দকার এম এ হেলাল সিআইপি ও চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ফারুক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102