বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
কবিতাঃ যদি না হয় দেখা? কবিতা: খুঁজি তোমাকে কবিতাঃ অন্য অমরত্ব নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় লোহাগাড়ায় দুই নিবার্চনী ক্যাম্পকে ১৬ হাজার টাকা জরিমানা সুফলভোগী খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ শিক্ষায় বিনিয়োগেই আগামীর বাংলাদেশ স্বপ্নজয়ী স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের পাশে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ সংসদে পাস করে আইনে রূপান্তর করা জরুরী চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সংসদ সদস্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভা বিয়াম ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-পুরষ্কার বিতরণ সম্পন্ন কবিতাঃ স্বার্থক প্রেম?

রংপুর-৪ আসনে মনোনয়ন জমা দিলেন যারা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ Time View

 

মোঃ আমজাদ হোসেন, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর -৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে সাতটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীসহ ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান।

রিটার্নিং কর্মকর্তা বলেন, গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) শেষদিনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের মনোনয়ন জমা দিয়েছে। এর আগেও কয়েকজন প্রার্থী তাদের মনোনয়নপত্র কাউনিয়া ও পীরগাছা উপজেলায় সহকারি রিটার্নিং কর্মকর্তার জমা দিয়েছে।

মনোনয়ন জমা দিয়েছেন যারা তারা হলেন, বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি উপজেলা শাখার সভাপতি এমদাদুল হক ভরসা, জাতীয় নাগরিক পার্টি শাপলা কলির প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গলের প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু নাসের শাহ মো: মাহবুবার রহমান, ইসলামি আন্দোলনের মনোনীত প্রার্থী জাহিদ হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক (মার্কসবাদী) দলের মনোনীত প্রার্থী প্রগতি বর্মণ তমা, জাতীয় পার্টি (আনিস-রুহুল) দলের প্রার্থী আব্দুস সালাম, বাংলাদেশ খেলাফতদ মজলিশের মনোনীত প্রার্থী আবু সামহা, বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী উজ্জল চন্দ্র রায়, স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন ও শাহ আলম বাসার।

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সুত্র জানায়, শেষদিনে দিনভর প্রচন্ড শীত উপেক্ষা করে প্রার্থীদের সকাল থেকে রিটার্নিং কর্মকর্তা এবং কাউনিয়া ও পীরগাছায় সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম জমা দেন রিটার্নিং কর্মকর্তার কাছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান বলেন, সব প্রার্থীদের মনোনয়ন জমাদানকালে কোন ধরণের আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102