বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

নিয়ামতপুরে উন্নয়ন মেলা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা দিবস, উন্নয়ন মেলা ও বিশিষ্ট ব্যক্তিদের সন্মাননা প্রদান করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ঘাসফুল (এনজিও) কর্তৃক বাস্তবায়নাধীন সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে এ আয়োজন করা হয়।
মঙ্গলবার(৩০ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, সমাজসবা কর্মকর্তা সাদেকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু, জোনাল ম্যানেজার আনোয়ার হোসেন, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী কহিনুর ইসলাম প্রমূখ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঘাসফুলের সহকারী পরিচালক (এসডিপি) কেএমজি রাব্বানী বসুনিয়া।
আলোচনা সভা শেষে উপজেলার ৩ জন শ্রেষ্ঠ প্রবীণ, ৩ জন শ্রেষ্ঠ সন্তান, ৬ জন যুব ও ১ জন মেন্টরকে সন্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করেন অতিথিরা। এছাড়া বিশিষ্ট সাংবাদিক, ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখা এবং সামাজিক কাজে অবদান রাখার সন্মাননা প্রদান করা হয়।
সন্মাননা প্রদান শেষে অতিথিরা উন্নয়ন মেলার স্টল পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102