মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

সিংগাইরে দুই মোটরসাইকেল ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত-২

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ Time View

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুই মোটরসাইকেল ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ১টি মোটরসাইকেলের চালক ও আরোহীর নিহত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার
বায়রা ইউনিয়নের শিবপুর রোডের হাসান নগর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ঢাকা জেলার আশুলিয়া থানার সন্দ্বীপ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইউসুফ(১৬) একই এলাকার জাফর মিয়ার ছেলে মিরাজ (২১)

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, হেমায়েতপুর-সিংগাইর -মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজগামী একটি প্রাইভেটকার(ঢাকা মেট্রো চ-৫১৮৭৯৮) উপজেলার বায়রা ইউনিয়নের শিবপুর রোডে হাসান নগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুইটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় একটি মোটরসাইকেলের চালক ও আরোহী মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে দু,জনকে উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ২টি মোটরসাইকেল ও প্রাইভেটকার পুলিশ হেফাজতে রয়েছে বলে জানাগেছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102