
কলমেঃ এস এ সাদিকা
রেজন মিয়া কলম সৈনিক,
নৈতিক ভরা হৃদয়;
বিশ্বের মাঝে ধরেন তুলে,
সত্য জাগান নির্ভয়।
তার নেতৃত্বে “জনকামনা”
রয়েছে এক সংবাদপত্র,
বঞ্চিত সমাজ ন্যায্য দাবির
দৃঢ় মুখ্য ছত্র।
কলমে যার অন্যায় ভাঙে,
ন্যায়ের পথে দীপ্ত;
হলুদ সাংবাদিকতা সহ
অন্যায়রা হয় ক্ষীপ্ত।
সত্যনিষ্ঠার রেজন মিয়া
বর্তমান এই জমানা,
সব মানুষের আস্থা ভরা
“দৈনিক জনকামনা”।