বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Coder Boss
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৭০ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে যখন দরিদ্র ও অসহায় মানুষগুলো চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন, তখন মানবিক দায়িত্ববোধ থেকে তাদের পাশে দাঁড়িয়েছে নীলফামারী রিপোর্টার্স ক্লাব।
রবিবার রাতে নীলফামারী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে শহরের বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক শীতার্ত গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ক্লাবের সদস্যরা সরাসরি শীতার্তদের কাছে গিয়ে এই সহায়তা পৌঁছে দেন।
কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন নীলফামারী রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৈয়বুর রহমান মানিক, সাধারণ সম্পাদক এন. এম. হামিদী বাবু, সহ-সভাপতি সুজা মৃধা, সহ-সভাপতি সামিউল আলম সায়মন, অর্থ সম্পাদক এহসানুল হক রনি, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম সুমনসহ নির্বাহী সদস্য নুরুল্লাহ, রুবেল ইসলাম, উজ্জ্বল আহমেদ, মাসুদ এবং অন্যান্য সদস্যরা।
এই মানবিক উদ্যোগে উপকৃত হয়েছেন নারী, শিশু ও বয়স্কসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুবিধাবঞ্চিত মানুষ।
নীলফামারী রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102