শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবি রোজিনা খাতুন এর একগুচ্ছ কবিতা

Coder Boss
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫২ Time View

(০১)- অভিমানী মন
————————————
ভাবছি পুরনো ধুলোয় জমা পথে আর হাঁটব না
ফেলে রাখা বসত ভিটার ঘরটিতে সন্ধাবাতি জালবোনা।

বকুল তলে পড়ে থাকুক ঝরে যাওয়া ফুলগুলো
এলোমেলো রুক্ষ থাকুক শখের আমার চুলগুলো।

মেহেদী পাতা দিয়ে আর কখনো সাজবে না হাত
চাঁদের পাশের তারা গুনে কাটবে না আর রাত।

মনের মধ্যে যত্ন করে পুষবো না আর পাখি
মন খারাপে পাগল বেসে ঝরা বোনা আখি।

মাথার মধ্যে আটকে ছিলো অবুঝ দিনের স্মৃতি
সব কিছু ভুলে গিয়ে টেনে দেবো ইতি।

আশার বাসা বুকে নিয়ে থাকবো না পথ চেয়ে
অভিমানে মন খারাপে যাবো না কষ্ট গুলো বয়ে।

(০২)- অবচেতন মন
————————————-
আজ আমার ভিষণ রকমের মন খারাপ
এক সমুদ্র না এক পাহাড় নেই পরিমাপ।
একাকী খোলা আকাশে তাকায় অপলকে
মেঘের ভিড়ে সূর্য উকি দেয় এক ঝলকে।
ঝিরিঝিরি বৃষ্টি কাজল ভরা নয়নে
বিদ্যুৎ চমকায় হৃদয়ের গহীনে।
খোলা জানালায় চোখ জোড়া খুঁজে তারে
অপেক্ষার অবসান হবে না জন্মের তরে।
খুব করে মনে পড়ে মায়াবী মুখ তার
চোখে মুখে হাসি ছিলো সখের মানুষটার।
মুগ্ধ হয়ে শুনতাম তার মিষ্টি মধুর বানী
বুঝিনী তার বুক ভরা প্রেম ছলনার কাহিনি।
এতো কিছুর পরেও বলি সে থাকুক সুখে
সারাজীবন কাটাবো আমি তার অসুখে।

(০৩)- মায়ার কারাগারে বন্দি
————————————–
হুটহাট মন খারাপ আমার
কেঁদেও ভাসায় রোজ
যার বিরহে কাতর আমি
সে নেয় না খোঁজ।

যাকে ভেবে নিত্য দিনে
কষ্টের জাল বুনি
সমাজে বদনামের ভাগি
কটু কথা শুনি।

যার উপরে রাগ করে আমি
খায়না দুটো ভাত
তার কথা ভেবে ভেবে
নির্ঘুম কাটে রাত।

কেমন আছে প্রিয় মানুষ
আমার নেই জানা
পাহাড় সমান কষ্ট বুকে
সেতো জানে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102