মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

কবিতাঃ জীবনটা আকাশের মতো

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৭২ Time View

কলমেঃ আশা মনি

আকাশের রূপ ভুবন বিদিত।
আকাশের এই সৌন্দর্য কিন্তু তার একার না।
আকাশের এই সৌন্দর্যকে বাড়িয়ে তোলে –
চন্দ্র, সূর্য, নক্ষত্র এছাড়াও ভাসমান মেঘের খণ্ডগুলি।

দিনের শুরুতে যখন জাতীয় পতাকার রং সবুজের মাঝে লাল বৃত্তের মতো সূর্যটা মুচকি হেসে উঠে-
তার সৌন্দর্য হয় একরকম।
আবার,
সন্ধ্যায় যখন দিনের শেষে পশ্চিম দিকে সূর্যটা অস্ত যায়, তার সৌন্দর্য হয় আরেক মোহনীয়।
শুভ্র আকাশে যখন চাঁদের আগমন হয় , তার সৌন্দর্য আরো বেগবান হয়।
আবার,
এই‌ চাঁদের পাশাপাশি পুরো আকাশটাকে যখন তারকারাজি বধ করে, তার সৌন্দর্য হয় আরো শোভিত।
কিন্তু,
এত সৌন্দর্যের অধিকারী আকাশে যখন কালো মেঘ বিচরণ করে,
তখন পুরো পৃথিবীটা হয় কুজ্ঝটিকা।
আর এই কুজ্ঝটিকার মাঝেও সৌন্দর্য বিদ্যমান।
কিন্তু,
আমরা তা গ্রহণ করি না, এড়িয়ে চলি।
জীবনটাও ঠিক এই আকাশের মতোই।
সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, প্রাপ্তি, অপ্রাপ্তি ইত্যাদি অনেক উপাদান নিয়ে জীবন গঠিত।
তবে আমরা সব উপভোগ করি না, এড়িয়ে চলি।
আকাশের যেমন সবকিছু নিয়ে পূর্ণতা,
জীবনটাও তেমনি সবকিছু নিয়েই পূর্ণতা।
উপভোগের মাঝেই প্রশান্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102