শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

মুর্শিদাবাদ জেলার কুসুমগাছিতে আর এন পাবলিক স্কুলের বার্ষিক মিলন উৎসব অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪৭ Time View

 

সুলতানা সহেলি রহমান,
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত

গত ৬ ই জানুয়ারি দুপুরে আর এন পাবলিক স্কুল (এইচ এস) র মুক্তমঞ্চে এক বর্ণাঢ্য বার্ষিক মিলন উৎসব অনুষ্ঠিত হলো ইতিহাস প্রসিদ্ধ মুর্শিদাবাদ জেলার কুসুমগাছিতে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাব্রতী গ্লোবাল এডুকেশনাল এন্ড সোস্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান সুশিক্ষক ইমতিয়াজ হোসেন।
উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে ছাত্রী লেখনী মন্ডল। প্রারম্ভিক ভাষণ দেন প্রধান শিক্ষক তথা সম্পাদক আবু তাহের সেখ। ছাত্র ছাত্রীদের পরিবেশিত কথা কবিতা গান ও নাচে পৌষের রোদেলা দুপুর থেকে সন্ধ্যা ভালোলাগা আর ভালোবাসার প্রাপ্তির পেয়ালা আনন্দ উচ্ছ্বাসে ভরে ওঠে। কনকনে শীত ও উত্তুরে হাওয়ার দাপট উপেক্ষা করে অভিভাবক অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক কবি ও সম্পাদক গোলাম কাদের, শিক্ষক আশরাফ রিজভী, মানস কুমার বৈদ্য, কবিগুরু গ্রুপ অব এডুকেশনের ডিরেক্টর মেহেদী হাসান, নন্দীগ্রাম হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক গোলাপশা সেখ, দারুল হোদা ইসলামিক ইউনিভার্সিটির ভাইস প্রিন্সিপাল স্যার মহ নাফি, শিক্ষক আফতাব হোসেন, সমাজসেবী গোলাম নবী আজাদ সহ এলাকার বিশিষ্ট মানুষেরা।
এই অনুষ্ঠানে বিশেষ সম্বর্ধনা প্রদান করা হয় জঙ্গীপুর মুনিরিয়া হাই মাদ্রাসা (এইচ এস) গণিত বিষয়ের শিক্ষক ডঃ সার্মাদ হোসেন ও মুরারই গভর্মেন্ট টেকনিক্যাল কলেজের লেকচারার কৌশিক মন্ডলকে। প্রত্যেককে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেয় একাদশ শ্রেণীর ছাত্রীরা।উত্তরীয় স্মারক গোলাপ তোড়া দিয়ে বরণ করে নেন স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ।কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করাও হয় এই মঞ্চে।ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন আর এন পাবলিক স্কুল তথা ট্রাস্টের সহসভাপতি হযরত সামাউন বুলবুল ও কোষাধ্যক্ষ মণিরুল হক। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি মহ নূরুজ্জামান তোতা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মতিয়ার রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102