বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক

সরিষাবাড়ীতে লিপি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও থানায় অবস্থান কর্মসূচি

Coder Boss
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ Time View

সরিষাবাড়ী প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে র‍্যাব সদস্যের স্ত্রী লিপি আক্তার হত্যাকাণ্ডের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে জনপদ।

মঙ্গলবার (৬জানুয়ারি) সকালে সরিষাবাড়ী গণময়দান মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী দিগপাইত-তারাকান্দি প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

উক্ত মানববন্ধন শেষে আন্দোলনকারীরা মিছিল নিয়ে সরিষাবাড়ী থানার সামনে জড়ো হয়ে অবস্থান নেন। এসময় তারা খুনিদের গ্রেপ্তারে পুলিশের শিথিলতার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন এবং আসামিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

মানববন্ধনে নিহতের মা কল্পনা বেগম ও বাবা মঞ্জুরুল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন,“আমার মেয়েকে যারা অন্যায়ভাবে কেড়ে নিয়েছে, তাদের ফাঁসি না দেখা পর্যন্ত আমরা শান্ত হবো না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন নিহতের বোন মিম ও সালেমা খাতুন, ভাবী মোমেনা এবং এলাকাবাসীর পক্ষে সাইফুল ইসলাম সহ অনেকেই।

এসময় লিপি আক্তারের শিশু সন্তানদের কে স্বজনদের পাশে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

সরিষাবাড়ী থানায় অবস্থান চলাকালে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।  আমরা আসামিদের শনাক্তের চেষ্টা করছি এবং তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

পুলিশের আশ্বাসে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এলাকাবাসী হুঁশিয়ারি দিয়েছেন—আগামী ৭ দিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে তারা আরও কঠোর কর্মসূচি করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102