শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

মাত্র ৩ মাস ১৬ দিনে হিফজ সম্পন্ন করেছেন মাদরাসাতুত তাহফিজ লিল বানিনা ওয়াল বানাত এর ছাত্র হাফেজ ইসতিয়াক বিন মুস্তফা

Coder Boss
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৮ Time View

মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া চট্টগ্রাম:

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আলুঘাট রোড দর্জিপাড়ায় অবস্থিত মাদরাসাতুত তাহফিজ লিল বানিনা ওয়াল বনাত এর বালক শাখার মেধাবী ছাত্র মোহাম্মদ গোলাম মোস্তফা ও কামরুন নাহার এর সুযোগ্য সন্তান হাফেজ ইসতিয়াক বিন মুস্তফা। মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ ক্বারী আব্দুস শাকুর সাহেব জানিয়েছেন, ছেলেটা খুবই মেধাবী ও পড়ালেখায় আন্তরিক। তাছাড়া মহান আল্লাহ পাক তাকে অনেক ইলম দান করেছেন বলেই মাত্র ৩ মাস ১৬ দিনে ৩০ পারা কোরআন মুখস্ত করে হাফেজ হতে সক্ষম হয়েছে। তাঁর বাড়ি লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বাগমুয়া এলাকায়।

গত ২৫সেপ্টম্বর-২৪ ইং রোজ বুধবার সকাল
৭.টায় মাদরাসাতুত তাহফিজ লিল বানিনা ওয়াল বানাত এর প্রতিষ্ঠাতা পরিচালক ও হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ লোহাগাড়া শাখার সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা ক্বারী আব্দুস শাকুর সাহেব এর কাছে তার বরকত পূর্ণ শেষ সবকটি শুনিয়েছেন।
আল্লাহ তায়ালা তাকে দ্বীনের একজন দায়ী হিসাবে কবুল করতে ও একজন যোগ্য আলেম বানাতে তাঁর বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা সকলের কাছে দোয়া চেয়েছেন।

মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মুহাম্মদ আব্দুর রহমান জানিয়েছেন আগামী ২৮সেপ্টম্বর ২৪ ইং শনিবারে অত্র মাদরাসার পক্ষে থেকে তাঁকে একটি সংবর্ধনা দেওয়া হবে ইনশা আল্লাহ। অনুষ্ঠানে সকল অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের দাওয়াত জানিয়েছেন মাদ্রাসা কতৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102