মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

কাউনিয়ায় মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে আখতার হোসেনকে ‘শাপলা কলি’ সম্মাননা প্রদান

Coder Boss
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৭১ Time View

 

মোঃ আমজাদ হোসেন, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় মানব কল্যাণ যুব সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে ‘শাপলা কলি’ সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার ৭ জানুয়ারি উপজেলা সদরে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করেন সভাপতি মোঃ ইমরান, সাধারণ সম্পাদক মোঃ বিলাল হোসেন আরাফাত, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান মিজান, এীশা সম্পাদক মোঃ রিফাত ইসলাম, প্রচার সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সম্মাননা গ্রহণের পর আখতার হোসেন সাংবাদিকদের বলেন, “এ ধরনের সম্মাননা আমাকে আরও উৎসাহিত করে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করতে। আমি মানব কল্যাণ যুব সামাজিক উন্নয়ন সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আখতার হোসেনের সমাজসেবা ও মানুষের কল্যাণমূলক কর্মকাণ্ডকে স্বীকৃতি দেওয়ায় এই সম্মাননা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, ‘শাপলা কলি’ সম্মাননা কাউনিয়ায় সামাজিক ও মানবিক কাজের ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102