মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

সিংগাইরে এক রাতে ৫ বাড়িতে চুরি, এলাকায় চোর আতঙ্ক!

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৮০ Time View

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে একরাতে ৫ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গণহারে চুরি বৃদ্ধি পাওয়ায় এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর পশ্চিম পাড়ার আওলাদ হোসেনের একটি ভ্যান গাড়ি চুরি হয়।একই রাতে চোরেরা প্রতিবেশী  মো.মহিনুরের ঘরে সিঁধ কেটে ঢুকে টাকা ও মোবাইল ফোন, ওহাব মোল্লার ঘরে সিঁধ কেটে প্রবেশ করে মোবাইল ফোন চুরি করে চোরেরা। আরজ আলী বেপারীর  বাড়িতে ও সিঁধ কেটে চুরির চেষ্টা করে।
একই রাতে শায়েস্তা ইউনিয়নের  লক্ষীপুর গ্রামের মৃত.নুর মোহাম্মদের পুত্র তাজেল মোল্লার গোয়াল ঘরের তালা কেটে ৩ টি গরু চুরি করে। এলাকাবাসী টের পেয়ে ধাওয়া করে ২টি গরু উদ্ধার করে। একটা গরু নিয়ে চোরেরা পিকাপ যোগে পালিয়ে যায়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাজহারুল ইসলাম বলেন, রাতে পুলিশি টহল জোরদার করা হচ্ছে। চোর ধরতে সারাশি অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102