শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন কুমিল্লার মোঃ নজরুল ইসলাম 

Coder Boss
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০২ Time View

মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোঃ নজরুল ইসলাম কে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক পদে নিয়োগ দেয়া হয়েছে। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৯ আগষ্ট স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪–এর ধারা ১৩ক প্রয়োগ করে বাংলাদেশের সকল সিটি করপোরেশনের মেয়রদের স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয় ।

গত ২৩ সেপ্টেম্বর স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪”–এর ধারা ২৫ক–এর উপধারা (১) প্রয়োগ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে মোঃ নজরুল ইসলাম কে নিয়োগ প্রদান করা হয়।

নিয়োগকৃত প্রশাসক ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০১৪–এর ধারা ২৫ক–এর উপ-ধারা (৩) অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তিনি এ দায়িত্ব পালন করবেন এবং বিবি মোতাবেক ‘দায়িত্ব ভাতা’ প্রাপ্য হবেন।

মোঃ নজরুল ইসলাম এর গ্রামের বাড়ি কুমিল্লা বুড়িচং উপজেলা সদর ইউনিয়ন হরিপুর গ্রামে । ২০০৮ সালে উনাকে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব থেকে আওয়ামী লীগ সরকার তাকে নারায়ণগঞ্জ তারাবো পৌরসভার সিইও পদে বদলি করে রেখেছিলেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মোঃ নজরুল ইসলাম এলজিইডি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক পদে নিয়োগ দেয়ায় কুমিল্লায় আনন্দের বন্যা বইছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102