শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

বরই দিয়ে ইফতার করা বলা সেই শিল্পমন্ত্রী গ্রেফতার 

Saddam uddin Raj
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৯ Time View

আশিকুর রহমান :-

 

সাবেক শিল্পমন্ত্রী ও সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেফতার করেছে র‌্যাব।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে তার বাস ভবন থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মুনিম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকান্ডের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি ।

চলতি বছরের ৪ মার্চ রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিল্পমন্ত্রী বলেন, ‘বরই দিয়ে ইফতার করেন না কেন? আঙুর লাগবে কেন, আপেল লাগবে কেন? আর কিছু নাই আমাদের দেশে। পেয়ারা দেন না, সবকিছু দেন। প্লেটটা (ইফতারির) ওইভাবে সাজান বলে আলোচনায় আসেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102