মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

আল- কুরআনুল কারীম ইনস্টিটিউট লোহাগাড়া শাখার ছাত্র হাফেজ হুজাইফা সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন

Coder Boss
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৮২ Time View

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম

সাফল্যের মুকুটে আরও একটি নতুন মাত্রা যোগ করল মেধাবী ছাত্র হাফেজ হুজাইফা। আল-কুরআনুল কারীম ইনস্টিটিউট, বশর টাওয়ার, শাহপীর রোড, লোহাগাড়া শাখার-এর অত্যন্ত মেধাবী ছাত্র হাফেজ হুজাইফা বিন শিব্বির এটিএন বাংলা আয়োজিত দেশব্যাপী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা “কুরআনের সুর প্রতিভার সন্ধানে-২০২৬”-এ সারা দেশের মধ্যে ২য় স্থান অর্জন করেছে।

একান্ত সাক্ষাৎকারে প্রতিষ্ঠানের সভাপতি হাফেজ ক্বারী মাওলানা শহিদুল মোস্তফা বলেন- ​কুরআনের এই ছোট্ট হাফেজের ঈর্ষণীয় সাফল্যে আল কুরআনুল কারীম পরিবারের সকল শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও অভিভাবক মন্ডলী অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। তাঁরা হাফেজ হুজাইফা বিন শিব্বির এর অর্জনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং তাঁর সু-স্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তাআলা তাকে দ্বীনের খাস খাদেম হিসেবে কবুল করুন এবং তার এই পথচলাকে আরও বরকতময় করেন। হাফেজ হুজাইফা এর বিরল অর্জনে তাঁর পরিবারের প্রতি ​প্রতিষ্ঠানের সকল শিক্ষক, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে হুজাইফাকে আন্তরিক দোয়া, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102