মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

নিয়ামতপুরে সাংবাদিকদের সাথে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময়

Coder Boss
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৮১ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে সাংবাদিকদের সাথে নওগাঁ ১আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের সাথে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নিয়ামতপুর উপজেলা বিএনপির কার্যালয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ নওগাঁ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু, সিনিয়র সাংবাদিক রেজাউল ইসলাম সেলিম, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক তৈবুর রহমান, নাজমুল হক, জাকির হোসেন, রকিবুল হাসান,সবুজ সরকার, আব্দুল করিম, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমূখ।
প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে গুরুত্ব দিয়ে বলেন, সাংবাদিক জাতির বিবেক। আপনাদের মাধ্যমে সঠিক তথ্য আমরা পাই। তাই কোন পক্ষপাত না করে সঠিক সংবাদ পরিবেশের প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি।

শেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন নিয়ামতপুর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক বদিউজ্জামান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102