বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

সাংবাদিক জহির রায়হানের পিতার দাফন সম্পন্ন

Coder Boss
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৭১ Time View

 

আমজাদ হোসেন, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

কাউনিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার কাউনিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক জহির রায়হানের পিতা আলহাজ্ব ময়েন উদ্দিন (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে গাজিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মরহুমের ইন্তেকালে কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি শাহ রাজু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস বসুনীয়া, সহ-সভাপতি সারওয়ার আলম মুকুল, মিজানুর রহমান ও জাহিদুল ইসলাম জসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আহসান শামীম, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক আশরাফুল হাবিব তুষার, দপ্তর সম্পাদক সজিব উদ্দিন, প্রচার সম্পাদক আমিনুল ইসলামসহ প্রেসক্লাবের সকল সদস্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102