বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক

নীলফামারীতে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময়

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৯৫ Time View

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে নীলফামারীর গ্যাস ডিলার ও ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসকের (ডিসি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
সভায় নীলফামারী জেলা এলপিজি ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এবিএম মনজুরুল আলম সিয়াম ও সদস্য সচিব মোঃ আক্তার হোসেন উপস্থিত ছিলেন। তারা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক নির্ধারিত মূল্যের সঙ্গে বিভিন্ন কোম্পানির নির্ধারিত মূল্যের অসামঞ্জস্যতা রয়েছে, যা বাজারে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ বিষয়ে সমন্বয় জরুরি এবং মোবাইল কোর্ট পরিচালনার ক্ষেত্রে নীতিগত দিক বিবেচনার দাবি জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শামছুল ইসলাম, কৃষি বিপণন কেন্দ্রের বাজার মনিটরিং কর্মকর্তা এরশাদ আলম খানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সভায় এলপিজি ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের সদস্য ও ওমেরা গ্যাস ডিলার বুলু জানান, বর্তমানে দেশে নিবন্ধিত ৩৪টি এলপিজি কোম্পানির মধ্যে মাত্র চার থেকে পাঁচটি কোম্পানি নিয়মিত গ্যাস সরবরাহ করছে। তবুও সংকটময় পরিস্থিতির মধ্যেও নীলফামারীতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ডিলাররা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102