রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বাঁধের অধিকাংশ প্রকল্পে এখনো কাজ শুরুই হয়নি

Coder Boss
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ Time View

 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সবচেয়ে বড় নলুয়ার হাওরসহ ১২টি হাওর ও নন হাওরে উৎপাদিত আগাম বোরো ফসল অকাল বন্যার কবল থেকে রক্ষা করতে ৩৭টি পিআইসি প্রকল্পের মাধ্যমে বেড়িবাঁধের কাজ শুরু হওয়ার কথা ছিল গত ডিসেম্বরে। এতে সরকারিভাবে বরাদ্দ দেয়া হয় ৬ কোটি ১৩ লাখ টাকা। তবে এ পর্যন্ত এখনো অধিকাংশ প্রকল্পের কাজ শুরুই হয়নি। ফলে স্থানীয় কৃষকদের মধ্যে শঙ্কা বিরাজ করছে।
১৪ জানুয়ারি বুধবার সরেজমিনে নলুয়ার হাওরে পশ্চিমপ্রান্ত দাসনোয়াগাঁও গ্রাম এলাকায় অবস্থিত ২নং, তনং ও ভূরাখালি গ্রাম এলাকায় অবস্থিত ৪নং প্রকল্প পরিদর্শনকালে দেখা যায় ২ ও তনং প্রকল্পে সবেমাত্র মাটিকাটার কাজ শুরু হলেও ৪নং প্রকল্পে এখনো শুরুই হয়নি। এর মধ্যে সুইচগেইট নামক ক্লোজার রয়েছে ৪নং প্রকল্পে। এ সময় কথা হয় হাওরে পথচারী জনতাদের সাথে। তারা জানান, শুধু ৪নং প্রকল্প নয় পুরো হাওরজুড়ে অধিকাংশ প্রকল্পের কাজ এখনো শুরুই হয়নি। এ নিয়ে আমরা শঙ্কায় আছি। যদিও ৪নং প্রকল্প সভাপতি ইউপি সদস্য অনিল চন্দ্র দাস জানান, মাটিকাটার গাড়ি আসতে বিলম্ব হওয়ায় কাজ শুরু করতে পারিনি। তবে ২/১ দিনের মধ্যে শুরু হয়ে যাবে।
এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী শেখ ফরিদ জানান, হাওরের বিভিন্ন স্থানে এখনো পানি রয়েছে। অনেক স্থানে পানি নামলেও মাটি নরম রয়ে গেছে। ফলে কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। তিনি জানান, এ পর্যন্ত ২৭টি প্রকল্পে কাজ শুরু হয়েছে।
এ বিষয়ে হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি ও চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান মো.শাহিদুল ইসলাম বকুল বলেন, হাওরের বোরো ফসল রক্ষায় যতদ্রুত সম্ভব বাঁধের কাজ শুরু হয়ে শেষ করতে হবে। কাজে কোন অবহেলা মেনে নেয়া যাবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102